রাজধানীর সবুজবাগে হোসনে আরা আক্তার (১৯) ও শাহজাহানপুরের বাসা থেকে লুবনা তামান্না (১৯) নামে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সবুজবাগের রাজারবাগ জোড়া মসজিদ গলির বাসা থেকে উদ্ধার হয় হোসনে আরার মৃতদেহ। পরে বিকেলে শাহজাহানপুরের বাগিচা ঝিলপাড়ের একটি বাসা থেকে উদ্ধার করা হয় তামান্নার মরদেহ।
হোসনে আরার বোন সুফিয়া আক্তার জানান, তাদের বাড়ি শরীয়তপুরের সখীপুর উপজেলার রশীদ দেওয়ানপুর গ্রামে। বাবার নাম জামাল মিয়া। ওই বাড়ির ষষ্ঠতলার একটি বাসায় ভাড়া থাকতেন। হোসনে আরা পাঁচ বোনের মধ্যে ছিলেন দ্বিতীয়। তার বিয়ের ব্যাপারে কথা হচ্ছিল। কিন্তু তিনি এখনই বিয়ে করবেন না বলে পরিবারকে জানান। এরপর থেকেই মন খারাপ ছিল তার। বেলা সাড়ে ১১টার দিকে পরিবারের লোকজন তার রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান।
ডাকাডাকি করেও সাড়া না পেয়ে একপর্যায়ে দরজা ভেঙে দেখেন ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন হোসনে আরা।