ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেতে অগ্নিনির্বাপণ আইন- ২০০৩ সংস্কারের প্রস্তাব করা হবে। তিনি বলেন, অগ্নিনির্বাপণ আইন-২০০৩ অনুযায়ী আমরা নোটিস ও মামলা দিতে পারি। এই আইনের আদলে সর্বোচ্চ সাজা তিন বছর। এটিকে অবশ্যই সংস্কার করার প্রয়োজন রয়েছে, দ্রুতই এটি করার উদ্যোগ নেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।