৭০ বছর পর নতুন রাজা পেতে চলেছে ব্রিটিশ দ্বীপপুঞ্জ। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে রাজ্যাভিষেকের আনুষ্ঠানিকতা। ইতোমধ্যে বাকিংহাম রাজপ্রাসাদ থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছেছেন রাজা তৃতীয় চার্লস এবং কুইন কনসোর্ট ক্যামিলা।
অনুষ্ঠানে যোগ দিতে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে হাজির হয়েছেন প্রিন্স অফ ওয়েলস উইলিয়াম ও প্রিন্সেস অফ ওয়েলস কেট মিডলটন। শনিবার (০৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রসঙ্গত, তৃতীয় চার্লসের আগে ব্রিটেনে কোনও রাজা বা রানির রাজ্যাভিষেক হয়েছিল ১৯৫৩ সালে। এর ফলে দীর্ঘ সাত দশক পর আবারও ব্রিটেন এবং বিশ্ববাসী ইতিহাসের সাক্ষী হচ্ছেন।