মোহামেডানকে হারিয়ে তিনে শেখ রাসেল

পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে মাঠে নেমেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর শেখ রাসেল ক্রীড়াচক্র ছিল পাঁচ নম্বরে। তবে দুই দলের লড়াইয়ে শেখ রাসেল জয়ী হওয়ায় অদল-বদল হলো টেবিলের পজিশনেও। মোহামেডানকে তিন নম্বর জায়গাটা ছেড়ে দিতে হয়েছে শেখ রাসেলের জন্য।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শনিবার মোহামেডানকে ২-১ গোলে হারায় শেখ রাসেল। দলের পক্ষে একটি করে গোল করেছেন ইকেচুকু কেনেথ ও এমফন উদোহ। মাঝে মোহামেডানকে সমতায় ফিরিয়েছিলেন এমানুয়েল সানডে।

এ জয়ের সুবাদে সুবাদে ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে দলটি। অন্যদিকে ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে মোহামেডান নেমে গেছে পঞ্চম স্থানে। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেখ জামাল। ৪০ পয়েন্ট নিয়ে সবার উপরে বসুন্ধরা কিংস এবং ৩০ পয়েন্ট নিয়ে আবাহনী আছে দ্বিতীয় স্থানে।