প্রয়াত ভাষাসৈনিক এম এ ওয়াদুদের সহধর্মিণী ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার বেলা ১১টা ৫৫ মিনিটে রাজধানীর কলাবাগানে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। আজ রবিবার বাদ আসর তার জানাজা রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। রহিমা ওয়াদুদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এক শোকবার্তায় তার আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি আজ বেলা ১১টায় তিনি দেশে ফিরবেন। এরপর তার জানাজা ও দাফন সম্পন্ন হবে।