আগামীকাল পড়ুন

আলোচনায় গণতন্ত্র মঞ্চে ভাঙন

শনিবার রাতে নিজ দলের এক বৈঠক শেষে ৭টি রাজনৈতিক দল নিয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় গণ অধিকার পরিষদ।

গণতন্ত্র মঞ্চ থেকে গণ অধিকার পরিষদের সরে দাঁড়ানোর বিষয়টিকে দুঃখজনক আখ্যায়িত করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
এ বিষয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্য ও দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল দেশ রূপান্তরকে বলেন, ‘একত্রে থাকতে পারলে ভালো হতো।’

শনিবার গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বৈঠকে গণতন্ত্র মঞ্চের সঙ্গে না থাকার সিদ্ধান্ত হয়। পরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে গণ অধিকার পরিষদ গণতন্ত্র মঞ্চের সঙ্গে থাকবে না। তবে, চলমান যুগপৎ আন্দোলনে স্বতন্ত্রভাবে কর্মসূচি পালন করা হবে।’

বিস্তারিত পড়ুন আগামীকাল সোমবার দেশ রূপান্তরে।