প্রথম অধ্যায় : আমাদের পরিবেশ
সংক্ষিপ্ত প্রশ্ন
১. জীবের বেঁচে থাকার জন্য যে উপাদানগুলো প্রয়োজন, তার একটি মাটি। এরূপ আরেকটি উপাদানের নাম লেখ।
উত্তর : বায়ু।
২. মানুষ শ্বাস-প্রশ্বাসের জন্য বায়ুর ওপর নির্ভর করে। এই বায়ুর সাহায্যে করা যায় এমন একটি কাজ লেখ।
উত্তর : পালতোলা নৌকা চালানো।
৩. সেতু প্রতিদিন সকালে বাগানের গাছের পরিচর্যা করে। গাছের ত্যাগকৃত কোনো পদার্থ শ্বাস গ্রহণের সময় সে ব্যবহার করে?
উত্তর : অক্সিজেন।
৪. তমাল প্রতিদিন সকালে পানি পান করে। এটি পরিবেশের কোন ধরনের উপাদান?
উত্তর : জড়।
৫. উদ্ভিদ সূর্যের আলো ও পানির সাহায্যে খাদ্য তৈরি করে। এ কাজে উদ্ভিদ কোন গ্যাস ব্যবহার করে?
উত্তর : কার্বন ডাই-অক্সাইড।
৬. সোহানের মামাবাড়ির পাশের বনে কাঠবিড়ালি ও বানর দেখা যায়। এই প্রাণীদের আবাসস্থল কোনটি?
উত্তর : গাছ।
৭. উদ্ভিদের সুষ্ঠুভাবে বেড়ে ওঠার জন্য মাটির উর্বরতা বৃদ্ধি করা প্রয়োজন। এ কাজটিতে সহায়তা করে এমন একটি উপাদানের নাম লেখ।
উত্তর : প্রাণীর মৃতদেহ।
৮. মিন্টুদের পুকুর পাড়ে একটি বিড়ালের মৃতদেহ পড়ে আছে। এই মৃতদেহ কীসে পরিণত হয়?
উত্তর : প্রাকৃতিক সারে।
৯. তোমাদের সর্ষেক্ষেতের হলুদ ফুলে অসংখ্য প্রজাপতি, মৌমাছি ঘোরাঘুরি করছে। এ ক্ষেত্রে সর্ষেগাছের ওপর তাদের ভূমিকা কী?
উত্তর : পরাগায়নে সহায়তা করা।
১০. মেঘলার পেয়ারাগাছের বীজ থেকে গাছের গোড়ায় ছোট ছোট নতুন চারা হয়েছে। এই বীজ সৃষ্টিতে কোন প্রাণী সাহায্য করে?
উত্তর : পাখি।
১১. বিভিন্ন প্রাণী সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে। কীসের মাধ্যমে শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে স্থানান্তরিত হয়?
উত্তর : খাদ্যশৃঙ্খল।
১২. কোনটি ছাড়া প্রাণী ও উদ্ভিদ বেঁচে থাকতে পারে না?
উত্তর : জড়বস্তু।
১৩. আবাসস্থল কী?
উত্তর : উদ্ভিদ যে জায়গায় জন্মে ও প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তাই আবাসস্থল।
১৪. পরাগায়ন কী?
উত্তর : বীজ সৃষ্টির লক্ষ্যে এক ফুল থেকে অন্য ফুলে পরাগরেণুর স্থানান্তর।