রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (৭ মে) সকাল ছয়টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার ৩১ পিস ইয়াবা, ৩৩ কেজি ৬৯৫ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা, ৪০ গ্রাম ৫৬ পুরিয়া হেরোইন, ৫০ বোতল দেশি মদ ও ১৫০০টি প্যান্টাডোল ট্যাবলেট উদ্ধারমূলে জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা রুজু হয়েছে।