নিখোঁজের পরদিন ধানমন্ডি লেকে ফার্মাসিস্টের লাশ

নিখোঁজের এক দিন পর রাজধানীর ধানমন্ডি লেক থেকে এবি ইমতিয়াজ আহমেদ খিলজি (৫৭) নামে এক ফার্মাসিস্টের মরদেহ উদ্ধার হয়েছে। তিনি জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডে ফার্মাসিস্ট হিসেবে কর্মরত ছিলেন। নিহতের হাতে কাটা চিহ্ন রয়েছে।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম রাজু জানান, সোমবার সকাল পৌনে ৯টায় ধানমন্ডি লেকে একটি মরদেহ ভাসমান অবস্থায় আছে বলে সংবাদ পান। পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দেখে লেকে এক ব্যক্তির লাশ ভাসছিল। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এরপর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।