সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব চিত্রনায়ক ওমর সানী। বরাবরই ব্যক্তিজীবন, ক্যারিয়ার এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে কথা বলেন তিনি। এবার এ নায়ক ‘প্রিয়তমা’ বলতে কী বোঝেন, সেই বিষয়ে খোলামেলা কথা বললেন।
মঙ্গলবার দিবাগত রাতে নিজের ফেসবুকে এক স্ট্যাটাস দেন ওমর সানী। সেখানে তিনি লিখেন, ‘প্রিয়তমা বলতে আমি এইভাবে বুঝি যেমন বাংলায় সুচিত্রা সেন, কবরী, শাবানা, ববিতা, মৌসুমী, শাবনুর, পূর্ণিমা—আমি এভাবেই ভাবছি। আর এখন কি দেখছি, এই হচ্ছে প্রিয়তমা? এত মধুর নামের সঙ্গে মধুর ভাবনা দরকার।’
এদিকে ওমর সানীর ‘প্রিয়তমা’ প্রসঙ্গে অনেকে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিয়তমা’র মিল খুঁজছেন। শাকিবের এ সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।