ময়মনসিংহে নান্দাইলে লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে প্রাণ গেল নুসরাত (৩) নামে এক শিশুর। উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের নুরুল আমীন আকন্দের বাড়িতে মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নুসরাত নূরুল আমিনের মেয়ের ঘরের নাতি। সে ঈশ্বরগঞ্জ উপজেলার কালন্দর গ্রামের বাদল মিয়া ও শামসুন্নাহার দম্পতির কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, শামসুন্নাহার গত তিন দান আগে বাবার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার সকালে নুসরাত লিচু খাচ্ছিল। হঠাৎ অসাবধানতাবশত একটি লিচুর বিচি তার গলায় আটকে যায়। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মাহফুজুল বারী তালুকদার খসরু জানান, এটি খুবই মর্মান্তিক, দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমাদের শিশুদের মৌসুমি ফল খেতে দেওয়ার সময় সতর্ক থাকা প্রয়োজন।