তামিম-লিটনকে হারিয়ে বিপাকে বাংলাদেশ

অপরিচিত কন্ডিশনে আয়ারল্যান্ডকে বেশ বিপদজনক বলেই মনে করছিল বাংলাদেশ দল। প্রথম ওয়ানডে মাঠে গড়ানোর সঙ্গে সঙ্গে আইরিশরা সত্যিই নিজেদের মেলে ধরেছে বিপদজনক দল হিসেবেই। টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতেই তুলে নিয়েছে দুই ওপেনারকে।

ইংল্যান্ডের চেমসফোর্ডে বাংলাদেশ সময় ৩টা ৪৫ মিনিটে শুরু হয়েছে খেলা। দলীয় ৩ রানে প্রথম ও ১৫ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ।

প্রথম ওভারেই লিটন রানের খাতা খোলার আগেই বিদায় নেন। এরপর টেকেননি তামিমও। চতুর্থ ওভারে ব্যক্তিগত ১৪ রান করে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক।

লিটনকে এলবিডব্লিউ করে ফিরিয়েছেন জশ লিটল। তামিমকে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করেছেন মার্ক অ্যাডায়ার। আম্পায়ার অবশ্য প্রথমে আউট দেননি। পরে রিভিউ নিয়ে সফল হয় আইরিশরা।

এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৮ ওভার শেষে ৪৫/২। সাকিব আল হাসান ১৫ ও নাজমুল হোসেন শান্ত ১২ রানে ব্যাট করছেন।