এশিয়ার সেরা বিএসপিএ

এশিয়ার সেরা ক্রীড়া সাংবাদিক সংস্থার পুরস্কার পেয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের সোফিটেল অ্যাম্বাসেডর হোটেলে অনুষ্ঠিত এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সম্মানজনক এই পুরস্কার তুলে দেওয়া হয়।

২০২২ সালের কার্যক্রমের ভিত্তিতে দেওয়া হয়েছে এই স্বীকৃতি। এশিয়ার ৩০টি দেশের মধ্যে সেরা নির্বাচিত হয়েছে বিএসপিএ। বিএসপিএ সভাপতি সনৎ বাবলা ও সাধারণ সম্পাদক মো. সামন হোসেন পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার তুলে দেন এআইপিএস এশিয়ার  প্রেসিডেন্ট হি দন জং। এ সময় উপস্থিত ছিলেন এআইপিএস সভাপতি জিয়ান্নি মারলো।

দ্বিতীয় সেরা হয়েছে নেপাল স্পোর্টস জার্নালিস্ট ফোরাম। আরও সাতটি বিভাগে সেরার স্বীকৃতি দেওয়া হয়েছে। এরমধ্যে তিনজন পেয়েছেন লিজেন্ড অব এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড।