আপনার ভাগ্য

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল

আপনার শনির দশা কেটে যাওয়ায় এবার জীবনটা নির্বিঘেœ পার হবে। অতীতের বেশ কিছু ঝামেলা মুক্ত হবেন। লগ্নীকৃত অর্থের লভ্যাংশ নিয়মিত পাবেন।

তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর

আপনি শান্ত চাপা স্বভাবের মানুষ। বিশেষত বিপরীত লিঙ্গের প্রতি আপনি আড়ষ্ঠ। জীবনকে সহজভাবে গ্রহণ করুন। দ্বিন্দ্বা-দ্বন্ধ ঝেড়ে ফেলুন।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে

এ সপ্তাহে মঙ্গল ও বুধের সক্রিয় প্রভাবের ফলে অভ্যন্তরীণ অন্ত্রের পীড়ায় আক্রান্ত হবেন। এই দাবদাহে প্রচুর পরিমানে পানি পান করুন।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর

ঠগবাজির মাধ্যমে অর্থলাভের প্রলোভনে পড়াবেন না। সৎভাবে জীবন যাপনের বিকল্প নেই। বামার প্রলোভনে বা আদিরসের নেশায় পা পিছলাবেন না।

মিথুন : ২১ মে-২০ জুন

আমাদের সমাজে সাধারণত বলা হয় জাতক শাওয়াল মাসে তার জীবনের চাওয়া পাওয়ার কাছাকাছি পৌঁছান। তাই নির্ভাবনায় কাজে হাত দিন।

কর্কট : ২১ জুন-২০ জুলাই

আপনার কাজের জন্য পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সম্মান পাবেন। সমাজসেবা একটি মহৎ কর্ম। কাজে মনোযোগী হলে, সফলতা নিশ্চিত।

সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট

শাওয়াল মাসের তৃতীয় সপ্তাহে বুধ, রবি ও প্লুটোর ত্রিগুণাত্মক প্রভাবের ফলে জাতক সহসা অর্থপ্রাপ্তির বিষয়ে হঠাৎ অলৌকিকভাবে সফল হবেন।

কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর

আপনার মাঝে বিরাট সম্ভাবনা রয়েছে। অথচ অলসভাবে আপনার এই সম্ভাবনাময় জীবন হেলায় পার করছেন। এবার সময় এসেছে জেগে ওঠার।

ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর

অষ্টমপতি লগ্নের সপ্তমস্থানে অবস্থানের ফলে, অর্থ সমাগমের সুযোগ রয়েছে।সুচিন্তিত সিদ্ধান্তের পরই ব্যবসায়ে অর্থ লগ্নী করুন। আপনি সফল হবেন।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

প্লুটোর পঞ্চমে রবির অবস্থানের ফলে পারিবারিক জীবনে প্রশান্তি নেমে আসবে। পরিবারের শিক্ষার্থীদের আসন্ন বার্ষিক পরীক্ষায় ভালো ফল লাভ হবে।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

বুধের অক্ষাংশে গ্রহের যোগ রয়েছে। জাতক এক্ষণে অন্যায় উপার্জনের দিকে আকৃষ্ট হতে পারেন। প্রশাসনের সেবকরা উৎকোচ পরিহার করুন।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

জাতকের পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। নিজ যৌন রিপুকে সংযত করুন অযথা বিপরীত লিঙ্গের টাকার লোভে সাড়া দেবেন না।