স্বাস্থ্যমন্ত্রী বললেন

চিকিৎসা নিতে মানুষ অকারণেই বিদেশ যায়

বাংলাদেশের চিকিৎসাব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, দেশে চিকিৎসাব্যবস্থা উন্নত হওয়ার পরও অনেকে অকারণে বিদেশ যান। আমেরিকার মতো সুযোগ-সুবিধা নিশ্চিত হলেও বছরে কয়েক লাখ মানুষ চিকিৎসার জন্য বিদেশ যাবেই। তাদের আমেরিকার সুযোগ-সুবিধা দিলেও তারা বাংলাদেশে থাকবে না।

গতকাল বুধবার রাজধানীর ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে বঙ্গবন্ধুর ম্যুরাল, ইমার্জেন্সি কমপ্লেক্স ও আইসিইউ ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।