ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় রাজধানীর বেগম বদরুন্নেসা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান রেইলিকে দুই বছর সাত মাস সাজার রায় দিয়েছে আদালত। অভিযোগ স্বীকার করায় ওই শিক্ষার্থীর কারাগারে থাকার সময়কালকে সাজা হিসেবে ঘোষণা করে গতকাল বুধবার এ রায় দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত।
গতকাল অভিযোগ গঠনের শুনানির দিন ইসরাতকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নজরুল ইসলাম শামীম বলেন, শুনানিকালে বিচারক বলেন, আসামি দোষ স্বীকার করলে তার কারাবাসকে কারাদণ্ড হিসেবে ঘোষণা করা হবে। এরপর ইসরাত তার আইনজীবীর সঙ্গে কথা বলে দোষ স্বীকার করেন।