কওমি শিক্ষা বোর্ডে দেশসেরা সুবর্ণাকে ত্রিশালে সংবর্ধনা

কওমি শিক্ষা বোর্ডের দেশসেরা ময়মনসিংহের ত্রিশালের কৃতী শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস সুবর্ণাকে তার নিজ প্রতিষ্ঠান চকরামপুর মুহিউস সুন্নাহ মহিলা মাদ্রাসায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গণে এ সংবর্ধনা দেওয়া হয়। সুবর্ণা কওমি শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষায় সারা দেশের অর্ধ লক্ষাধিক শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান লাভ করে। এ ছাড়া ওই মাদ্রাসার আরও দুই শিক্ষার্থী ২১তম, ১১৫তম স্থান লাভ করেন। এদিন তাদেরও সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন খানকায়ে হোসাইনিয়া মাদানিয়ার মুতাওয়াল্লী মুফতি মাহবুবুল্লাহ কাসেমী।