রাজধানীর যাত্রাবাড়ীতে এসএসসি পরীক্ষার্থী মুশফিক তাজুনকে (১৭) কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো মাহমুদুল হাসান নাহিন, ইয়ানুর রহমান শান্ত ও নাজমুস সাকিব। তাদের সবার বয়স ১৭। গত বুধবার গভীর রাতে যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। আদালত তাদের এক দিনের রিমান্ডে পাঠিয়েছে।
তদন্তসংশ্লিষ্টরা বলছেন, সিনিয়র-জুনিয়র নিয়ে চলা দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। তবে এ হত্যাকান্ডের পেছনে অন্য কোনো কারণ ছিল কি না তা জানতে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
যাত্রাবাড়ী থানার ওসি মো. মফিজুল আলম বলেন, সিনিয়র-জুনিয়র নিয়ে চলা দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে বলে জেনেছি। আদালত তিনজনকে এক দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে।