শেখ জামাল অধিনায়ক নুরুল হাসান সোহানের অপরাজিত ৮৯ রানের ইনিংসে ভর করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে ধানমন্ডির ক্লাবটি।
মিরপুরের শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন টস জিতে বোলিং নেন। শুরুতে দুই উদ্বোধনী ব্যাটসম্যান অল্পতে আউট হলেও ফজলে রাব্বির ৪০, তাইবুর পারভেজের ৫৩ রানের সঙ্গে সোহানের ৮৯*, পারভেজ রসুলের ৪২ ও জিয়াউর রহমানের ২৯ রানে শেখ জামাল দাঁড় করায় লড়াইয়ের পুঁজি।