চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ

ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।

শনিবার (১৩ মে) সকাল ৬টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।

তিনি জানান, ঘূর্ণিঝড়ের গতিবিধি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল শুক্রবার রাত টার দিকে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রামসহ দেশের তিন সমুদ্রবন্দরে ৮ নম্বর মহাবিপৎসংকেত জারির পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ১২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজার ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এছাড়া উপকূলের ১০ জেলায় ৫ থেকে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।