ফের কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি

১৯ মে শুক্রবার ঢাকা মহানগর উত্তরসহ ২৮ জেলায় ও মহানগরে জনসমাবেশ। ২০ মে শনিবার ঢাকা মহানগর দক্ষিণসহ ২১ জেলা ও মহানগর জনসমাবেশ করবে বিএনপি। ২৬ মে ঢাকা উত্তর মহানগরসহ ২০ জেলা, ২৭ মে ঢাকা দক্ষিণ মহানগরসহ ১৫ জেলা শান্তিপূর্ণভাবে জনসমাবেশের ঘোষণা দিয়েছেন দলটি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দাবি আদায় এবং গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির প্রতিবাদে আগামী দিনে জনসমাবেশের ডাক দিয়েছে দলটি।

আজ শনিবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এক বিক্ষোভ সমাবেশ বক্তব্যকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

বিএনপির নতুন কর্মসূচি