চট্টগ্রামে গাড়ি চাপায় যুবক নিহত

চট্টগ্রামের হাসপাতালে মামাত ভাইয়ের অসুস্থ কন্যাকে দেখে ফেরার পথে গাড়ি চাপায় এক যুবক নিহত হয়েছে। তার নাম আমিনুর রহমান মনির (৩২)। গতকাল শনিবার সকালে আনোয়ারার ফকিন্নীর হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় তার ইদ্রিস নামে একজন গুরুতর আহত হয়ছেন। নিহত মনির শেখেরখীল ইউনিয়ন পরিষদের দফাদার আবুল কালামের পুত্র। শনিবার (১৩ মে) সকালে দুর্ঘটনায় আহত মনিরকে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

জানা যায়, শনিবার সকাল ৭টার দিকে চট্টগ্রামে তার আত্মীয়ের অসুস্থ মেয়েকে দেখে খালাতো ভাই মো. ইদ্রিসসহ মোটরসাইকেল যোগে বাঁশখালী ফিরছিলেন আমিনুর রহমান মনির। পথে আনোয়ারার ফকিন্নীর হাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজন গুরুতর আহত হলে তাদের চমেক হাসপাতালে  নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করে।