মৃত্যুঞ্জয়ের দারুণ ক্যাচে ফিরলেন স্টার্লিং

বাংলাদেশের বোলারদের ভোগাচ্ছিলেন পল স্টার্লিং ও অ্যান্ড্রু বালবার্নি। ইবাদত হোসেন বালবার্নিকে ফিরিয়ে দুজনের শতরান ছাড়ানো জুটি ভাঙেন। এরপর মেহেদী হাসান মিরাজ ফিরিয়েছেন পল স্টার্লিংকে।

স্টার্লিংয়ের ফেরায় অবশ্য বেশি কৃতিত্ব পাবেন অভিষিক্ত মৃত্যঞ্জয় চৌধুরী নিপুন। শর্ট থার্ডম্যানে অনেকটা লাফিয়ে দারুণ ক্যাচ নিয়েছেন তিনি।

চেমসফোর্ডে রবিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে লড়ছে দুই দল। বাংলাদেশের দেওয়া ২৭৫ রানের লক্ষ্যে খেলছে আইরিশরা।

এই প্রতিবেদন লেখার সময় দলটির স্কোর ৩২ ওভারে ১৫৩/৩। হ্যারি ট্যাক্টর ২০ রান নিয়ে ব্যাট করছেন। স্টার্লিং ফেরার পর উইকেটে এসেছেন লরকান টাকার। ১ রান নিয়ে ব্যাট করছেন তিনি।

৩২তম ওভারে ৭৩ রানে ৬০ রান করে ফিরেছেন স্টার্লিং। ফলে ১৪৬ রানে ৩ উইকেট হারিয়েছে আইরিশরা। এর আগে বালবার্নি ব্যক্তিগত ৫৩ রান করে ফেরেন।

দ্বিতীয় উইকেটে বালবার্নি ও স্টার্লিং গড়েন ১০৯ রানের জুটি।

প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ার পর দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ জিতেছিল। এই ম্যাচটা তাই সিরিজ নির্ধারণী। আইরিশরা জিতলে ড্র হবে সিরিজ। বাংলাদেশ জিতলে অবশ্য হতাশ হতে হবে তাদের। সে ক্ষেত্রে ২-০ তে সিরিজ জিতবে তামিম ইকবালের দল।