দোয়ারকা দাস আগরওয়ালা মহিলা কলেজে শূন্য পদে নিয়োগ

বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ বিধিমালা অনুযায়ী দোয়ারকা দাস আগরওয়ালা মহিলা কলেজে শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।

প্রতিষ্ঠান: দোয়ারকা দাস আগরওয়ালা মহিলা কলেজ

বিভাগ: পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান

পদ: ল্যাব সহকারী

পদসংখ্যা: ০৩ জন

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান শাখায় এসএসসি/ সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগে পাস হতে হবে এবং বিজ্ঞান শাখায় সংশ্লিষ্ট বিষয় পারদর্শীতা থাকতে হবে।

বেতন: বিধিমালা অনুযায়ী

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: ৩৫ বছর

কর্মস্থল: হরিনারায়ণপুর, কুষ্টিয়া

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার মূল সনদ এবং মূল নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি, সোনালী ব্যাংক লিমিটেড হরিনারায়ণপুর শাখা, কুষ্টিয়া এর অনুকূলে ৫০০/- টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২৯ মে ২০২৩ এর মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীদের নিম্নের ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে- দোয়ারকা দাস আগরওয়ালা মহিলা কলেজ শিবপুর, ডাকঘর: হরিনারায়ণপুর, কুষ্টিয়া।