দশ বছর বয়সী শিশুকে ধর্ষণের দায়ে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদীন।
আজ সোমবার (১৫ মে) দণ্ডিত আসামি মো. ফরিদের উপিস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিশেষ পিপি জিকো বড়ুয়া।
আদালত সূত্র জানায়, ২০২০ সালের ১৩ জুলাই পটিয়া থানার হাবিলাসদ্বীপ এলাকায় দশ বছরের এক শিশুকে ধর্ষণ করেন প্রতিবেশী মো. ফরিদ। এ ঘটনায় শিশুটির বাবা পটিয়া থানায় মামলা করেন। ২০২১ সালের ২২ নভেম্বর আসামি ফরিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষে মোট আটজনের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।