আইডিএলসি ফাইন্যান্সে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

ব্যাংক বহির্ভূত আর্থিক সেবাদানকারী কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ২৬ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড

বিভাগ: ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট

পদ: অফিসার গ্রেড-১/২।

পদসংখ্যা: নির্ধারিত না।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস ও স্নাতকোত্তর পাস করতে হবে। একাডেমিক কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ থাকা যাবে না। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ইন্টারপারসোনাল স্কিল থাকতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে।

বেতন: অফিসার গ্রেড-১ এর বেতন ২৬ হাজার টাকা। স্থায়ী হওয়ার পরে ৩৬ হাজার টাকা। অফিসার গ্রেড-২ এর বেতন ৩১ হাজার টাকা। স্থায়ী হওয়ার পর ৪১ হাজার টাকা প্রদান করা হবে।

বয়স: কমপক্ষে ২২ বছর।

কর্মস্থল: গাজীপুর ও সিলেট

চাকরির ধরন: ফুলটাইম

আবেদনের নিয়ম: আগ্রহীরা আবেদন করতে ক্লিক করুন https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1146582&fcatId=2&ln=1

আবেদনের শেষ সময়: ২৬ মে, ২০২৩

সূত্র: বিডিজবস