তারকার স্ট্যাটাস

‘আমরা একজনের মৃত্যুতেও হাসছি! কি বাজে রকমের মানবিক অধঃপতন আমাদের!!! মৃত্যু কিন্তু চরম সত্য। পারলে দোয়া করুন, হাসি না। আপনি দোয়া করলে দোয়া পাবেন।’

কিংবদন্তিতুল্য অভিনেতা, সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফারুকের মৃত্যু বিষয়ক প্রায় সব পোস্টে নেটিজেনদের একাংশ হাসির রিঅ্যাক্ট দিয়েছে। তা দেখে হতবাক অনেক মুক্ত চিন্তার মানুষ। সেই কথাই নিজের ফেসবুক ওয়ালে তুলে ধরেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সাইমন সাদিক। তার এই পোস্টের সঙ্গে একাত্ম্য হয়ে এক সাংবাদিক লিখেছেন, ‘দেখা হলে ঠিকই সেলফি তুলবে!’ আরেক সাংবাদিক হাসির রিঅ্যাক্টকারীদের উদ্দেশ্যে কমেন্ট করেছেন, ‘এদের জন্য কুঞ্চি লাগবে, কাঁচা, কী যে অধঃপতন রে ভাই।’ চিত্রনির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক কমেন্ট করেছেন, ‘এই হাসি আসে মুক্তিযুদ্ধের পক্ষের কেউ মারা গেলে। ঘৃণ্য উল্লাসে মেতে উঠে কিছু ছাগল। মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে এই হাসিকে জায়েজ করে তারা। মহান মালিক তাদের মৃত্যুকেও হাস্যকর করে তুলতে পারে।’ আরেক নির্মাতা রফিক শিকদার কমেন্টে লেখেন, ‘এই দেশে ঠিক মানুষের মতো দেখতে কিছু জানোয়ার আছে বলেই মাঝেমধ্যে এমন অমানবিকতার সাক্ষী হতে হয় আমাদের।’

একদন দর্শক লিখেছেন, ‘আমি মনে করি জারা মৃত্যুর খবর শুনে হাসে এদের জ্ঞানের অভাবের শেষ নেই। একজন শত্রুর মৃত্যুর খবর শুনেও হাসতে নেই কোনো একটা হাদিসে আছে।’