রূপায়ণ সিটি এবং মিডল্যান্ড ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি ও মিডল্যান্ড ব্যাংক লিমিটেড-এর মধ্যে একটি যৌথ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৭ মে) রূপায়ণ সিটি উত্তরায়,এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে রূপায়ণ সিটির সম্মানিত গ্রাহকগণ প্রিমিয়াম কণ্ডো এবং স্কাই ভিলা ক্রয়ে সহজ শর্তে এবং দ্রুত সময়ের মধ্যে আকর্ষণীয় ইন্টারেস্ট রেট ও প্রসেসিং ফি এর মাধ্যমে গৃহঋণ ও বাণিজ্যিক ঋণ সুবিধা পাবেন।

মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. জাহিদ হোসেনের উপস্থিতিতে রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন মো. রাশেদ আক্তার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এসময় রূপায়ণ সিটি উত্তরার পক্ষে মো. মোর্শেদ আলম -জিএম ও হেড অফ ফাইন্যান্স, শামীম আহমেদ- সিনিয়র ডিজিএম - হেড অফ সি.আর লোন ও রেজিস্ট্রেশন, কাজী সারজীল হাসান- ডিজিএম- হেড অফ মার্কেটিং, এবং মো. ফিরোজ কবির- সহকারী ব্যবস্থাপক লোন ও রেজিস্ট্রেশন এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এর পক্ষে মো. রাশিদুল আনোয়ার - হেড অফ পিআরডি, ইব্রাহিম খালিদ -উত্তরা শাখা প্রধান, মো. আশরাফুল ইসলাম- হেড অফ রিটেইল সেলস এবং শফিকুল ইসলাম ফকির-কামারপারা শাখা প্রধান।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।