পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজটা আগাগোড়াই ব্যর্থতায় ভরে থাকল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জন্য। একমাত্র টেস্টে হার দিয়ে শুরু। এরপর পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজে হার ৪-১ এ। এবার সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতেও হেরে ব্যর্থতার ষোলোকলা পূরণ করল বাংলাদেশের যুবারা।
বুধবার রাজশাহীতে সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৪ উইকেটে হেরেছে। টস হেরে ব্যাট করতে নেমে জিসান আলমের ঝোড়ো ফিফটিতে ৫ উইকেটে ১৫৯ রান করেছিল বাংলাদেশের যুবারা। ১৬০ রানের লক্ষ্য পাকিস্তান ছুঁয়েছে ৫ বল হাতে রেখেই।
৪৯ বলে ৭ চার ও ১ ছক্কায় ৬৭ রান করেন পাকিস্তানের জয়ের নায়ক শামিল হোসেন। এছাড়া আরাফাত মিনহাস ২২ বলে ৪১ রান করেন। বাংলাদেশের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নেন ইমবাল হোসেন ইমন।
ব্যাটিংয়ে বাংলাদেশের পক্ষে জিশান ২৬ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫২ রান করেন জিশান। ২৫ বলে ৩ চারে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন আরিফুল ইসলাম।
ম্যাচসেরা হন পাকিস্তানের শামিল হোসেন।