রূপায়ণ সিটি ও মিডল্যান্ড ব্যাংকের সমঝোতা স্মারক

দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি ও মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের মধ্যে একটি যৌথ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার রূপায়ণ সিটি উত্তরায় এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে রূপায়ণ সিটির গ্রাহকরা প্রিমিয়াম কন্ডো এবং স্কাই ভিলা ক্রয়ে সহজ শর্তে এবং দ্রুত সময়ের মধ্যে আকর্ষণীয় ইন্টারেস্ট রেট ও প্রসেসিং ফির মাধ্যমে গৃহঋণ ও বাণিজ্যিক ঋণ সুবিধা পাবেন।

মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. জাহিদ হোসেনের উপস্থিতিতে রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন মো. রাশেদ আক্তার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় রূপায়ণ সিটি উত্তরার পক্ষে মো. মোর্শেদ আলম জিএম ও হেড অব ফাইন্যান্স, শামীম আহমেদ সিনিয়র ডিজিএম, হেড অব সি. আর লোন ও রেজিস্ট্রেশন, কাজী সারজীল হাসান ডিজিএম প্রমুখ উপস্থিত ছিলেন।