তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে মাদ্রাসা বোর্ড, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে হাজি সমাবেশে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী পলক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠের জায়গা দিয়েছেন। কাকরাইল মসজিদের জায়গা প্রদান করেছেন। আপনারা বঙ্গবন্ধু ও তার পরিবারের সব শহীদ সদস্যের জন্য দোয়া করবেন।
আরাফাতি হাজি কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মকবুল হোসেনের সভাপতিত্বে ও আলহাজ মহসিন আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল ইমরান, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) মো. আকতারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।