বাবুই দৃষ্টিনন্দন পাখি। এ পাখিকে শৈল্পিক কারিগর বলা চলে। নিজের ঘর সাজাতে তাদের কোনো জুড়ি নেই। বাসা বানানোর জন্য বাবুই খুবই পরিশ্রম করে। তাদের শৈল্পিক চিন্তা এতই প্রবল ঝড় কিংবা তুফানেও তাদের বাসার ক্ষতি হয় না। শৈল্পিক কারিগর এই বাবুই পাখির দৃষ্টিনন্দন বাসা এখন আর দেখাই যায় না।
কবি রজনীকান্ত সেনের ‘স্বাধীনতার সুখ’ কবিতায় বাবুই আর চড়ুই পাখির বাসা নিয়ে তর্কাতর্কি হয়েছে। ‘বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই/ কুঁড়েঘরে থেকে কর শিল্পের বড়াই/ আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে/ তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে...’
আজ দেশ রূপান্তরে প্রথম পাতায় প্রকাশিত এই ছবিটি গতকাল চট্টগ্রামের হাটহাজারীর মাদার্শা ইউনিয়ন থেকে তুলেছেন আকমাল হোসেন।