এপিক প্রপার্টিজ লিমিটেড আনুষ্ঠানিকভাবে ‘এপিক ম্যাগনোলিয়া’ নামক নতুন একটি প্রিমিয়াম মানের প্রকল্পের উদ্বোধন করেছে। গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর দক্ষিণ খুলশীর নাসিরাবাদ প্রপার্টিজে এ প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করেন এপিক প্রপার্টিজের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভূমি মালিক সাবেক ব্যাংক কর্মকর্তা ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মোস্তাক হোসেন। এপিক প্রপার্টিজ লিমিটেড ২০০৩ সালে আবাসন নির্মাণ খাতে ব্যবসা শুরু করার পর থেকে ২০ বছরে ঢাকা ও চট্টগ্রামে ৬০-এর অধিক প্রকল্প সম্পন্ন করে আড়াই হাজারেরও বেশি অ্যাপার্টমেন্ট গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে। বিজ্ঞপ্তি