ঈদে আসছেন না অনন্ত জলিল

আসন্ন ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল অনন্ত জলিলের ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমাটি। কিন্তু ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাচ্ছে না বলে জানিয়েছেন এর নায়িকা বর্ষা।

চিত্রনায়িকা বর্ষা জানিয়েছেন, ‘বেশ কিছু জটিলতায় সিনেমাটি আসছে ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও মুক্তি পাচ্ছে না।’

‘নেত্রী : দ্য লিডার’ সিনেমায় দেখা যাবে ভারতীয় সিনেমার জনপ্রিয় খল অভিনেতা কবির দুহান সিং, তরুণ আরোরা ও প্রদীপ রাওয়াত। এ ছাড়া ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত ও তুরস্কের অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন। অনন্তের স্ত্রী বর্ষা সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটি পরিচালনা করছেন ভারতের উপেন্দ্র মাধব।