তারকার স্ট্যাটাস

‘চিত্রনায়ক এবং মুক্তিযোদ্ধা ফারুকের বিরুদ্ধে ঋণখেলাপির রিট করেছিল আন্দালিব পার্থ। এরশাদ আমলে নাজিউর রহমান মন্জু দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে হাতিয়ে নেন। সেই নাজিউর রহমান মন্জুর ছেলে আন্দালিব পার্থ। ঢাকা-১৭ আসনে ফারুক সংসদ সদস্য নির্বাচন করেছিলেন আন্দালিব পার্থর বিপরীতে। ফারুকের প্রার্থিতা বাদ করতে পার্থ আদালতে ফারুককে ঋণখেলাপি বলে রিট করেন। কিন্তু ফারুক ব্যাংক থেকে টাকা মেরে খেয়েছেন সেটা পার্থ আদালতে প্রমাণ করতে পারেননি বলে ফারুকের প্রার্থিতা বাতিল হয়নি। তার মৃত্যুর দিনেও ফারুক একটি বিশেষ ঘরানার মানুষের রোষানলে পড়েছেন। কারণ ফারুক কয়েক বছর আগে কারও থোড়াই না কেয়ার করে বলেছিলেন, ধর্মীয় রাষ্ট্র তৈরি করার জন্য মুক্তিযুদ্ধ করিনি। তাতে সে সময়েও প্রচন্ড ক্রুদ্ধ হয়েছিল সেই বিশেষ গোষ্ঠী। চরমোনাই পীর ফারুকের বিরুদ্ধে ফতোয়াও দিয়েছিলেন। বাংলাদেশের মানুষ যদি ধর্মীয় রাষ্ট্র চাইত তবে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করত না। কারণ পাকিস্তানের নামটাই ‘ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান’।

লিখেছেন আজম খান

Copied from Afzal Hossain Munna’s status!

স্ট্যাটাসটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌটুসী বিশ^াস।