গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্র্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা।
গতকাল শনিবার শ্রদ্ধা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত পরিবারের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাবুল শেখ, বিআইডব্লিউটি আরসিবির সভাপতি আবুল হোসেন, সিবিএ সাংগঠনিক সম্পাদক পান্না বিশ্বাস, সব বিভাগীয় প্রধানসহ অন্য নেতারা।