কেকেআরকে হারিয়ে প্লে অফে লখনৌ

হারলেও ইডেনে হৃদয় জিতলেন রিংকু

জিতলে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফে ওঠার একটা ক্ষীণ সম্ভাবনা টিকে থাকে। লাখনৌ সুপার জায়ান্টসের দেয়া ১৭৬ রান তাড়ায় ১৮ ওভার শেষে কেকেআর ১৩৬/৭। শেষ ২ ওভারে চাই ৪১ রান। রিংকু সিং তা ৬ বলে ২১ রানে নামিয়ে আনেন ১ ছক্কা তিন চারে। শেষ ৩ বলে ৩ ছক্কার দরকার ছিল। প্রথমে ছক্কা, পরে বাউন্ডারি মারলে সমীকরণ দাড়ায় ১ বলে ৮। একটা নো বলে হলেই হয়। না নো হয়নি, কিন্তু রিংতু ছক্কা হাঁকিয়ে ইডেনের দর্শকদের মাতিয়ে দিয়েছেন।

রোমাঞ্চকর ম্যাচে লখনৌয়ের ১ রানের জয়ে প্লে-অফের আশা শেষ হয় কলকাতার। জয়ে প্লে-অফ নিশ্চিত হয়েছে লখনৌ এর। ৩০ বলে ৫৮ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন লখনৌ এর নিকোলাস পুরান।

শীর্ষ দুইয়ে থেকে প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ ছিল লখনৌ এরও। সে ক্ষেত্রে তাদের জিততে হতো ৯৭ রানে। সেটি হয়নি। প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের। রবিবার বেঙ্গালুরু ও মুম্বাইয়ের ভাগ্য নির্ধারিত হবে।

শেষ ওভারে ৫ ছক্কায় গুজরাটকে হারিয়ে রাতারাতি হিরো বনে যাওয়া রিংকু দেখিয়ে ছিলেন চাইলে কিভাবে ম্যাচ জেতানো যায়। অল্পের জন্য শনিবার রাতে পারেননি। তবে তার ৩৩ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংস ক্রিকেট ভক্তদের মনে গেঁথে দিয়েছে আনন্দানুভুতি।