ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে আর্সেনাল নটিংহাম ফরেস্টের কাছে হেরে যাওয়ায় চলতি মৌসুমের লিগ শিরোপা নিশ্চিত হয়ে যায় ম্যানচেস্টার সিটির। তাই আজ ইতিহাদে চেলসির বিপক্ষে ম্যাচে প্রথম একাদশে চমক দেখালেন সিটি কোচ পেপ গার্দিওলা।
গার্দিওলা বেঞ্চে বসিয়েছেন আর্লিং হালান্ড, জ্যাক গ্রিলিশ, কেভিন ডি ব্রুইনে, বার্নার্দো সিলভা, ইকাই গুনদোয়ানের মতো খেলোয়াড়কে। এমনকি প্রথম গোলকিপার এদেরসনকেও এদিন বেঞ্চে রাখেন গার্দিওলা। রদ্রি, রুবেন দিয়াস, জন স্টোনসও ছিলেন বেঞ্চে।
হিসেব করলে দেখা যায় আজ সিটির বেঞ্চে বসে থাকা খেলোয়াড়দের দাম (দল বদলে) প্রায় ৫৬৭ মিলিয়ন ইউরো! গার্দিওলা নিয়মের কারণে প্রয়োজন মোতাবেক এই ৯ খেলোয়াড় থেকে পাঁচজনকে বদলি হিসেবে নামাতে পারবেন।