চতুর্থ অধ্যায় : ওয়ার্ড প্রসেসিং
বহুনির্বাচনী
(গত সংখ্যার পর)
১০. ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে লেখার প্রক্রিয়াকে কী বলে?
ক. ইনপুট ওয়ার্ড খ. ওয়ার্ড প্রসেসিং
গ. টাইপিং ঘ. ওয়ার্ড রাইটিং
১১. লেখালেখির সঙ্গে ওয়ার্ড প্রসেসরের প্রথম বড় পার্থক্য কোনটি?
ক. সংরক্ষণ খ. সময় গ. পদ্ধতি ঘ. এডিটিং
১২. ওপেন অফিস রাইটার দিয়ে কী ধরনের কাজ করা যায়?
ক. গাণিতিক কাজ খ. লেখালেখির কাজ
গ. চিত্রের কাজ ঘ. বিশ্লেষণের কাজ
১৩. টাইপরাইটারের সবচেয়ে বড় অসুবিধা কোনটি?
ক. কালির ব্যবহার খ. লেখালেখি করা যায় না
গ. এর মাধ্যমে ভুল শুদ্ধ করা যায় না ঘ. সংরক্ষণ
১৪. ওয়ার্ড প্রসেসরে লেখালেখির পর তা কী হিসেবে সংরক্ষণ করা হয়?
ক. পেনড্রাইভে খ. ফোল্ডার হিসেবে
গ. ফাইল হিসেবে ঘ. ছবি হিসেবে
১৫. সংরক্ষিত ওয়ার্ড ফাইলগুলো প্রথমত কোথায় রাখা হয়?
ক. কম্পিউটার হার্ড ড্রাইভে খ. সিডিতে
গ. পেনড্রাইভে ঘ. ফোল্ডারে
১৬. নিচের কোন সফটওয়্যারটি বিনামূল্যে সংগ্রহ করা যায়?
ক. মাইক্রোসফট ওয়ার্ড খ. মজিলা ফায়ারফক্স
গ. ওপেন অফিস রাইটার ঘ. মাইক্রোসফট এক্সেল
১৭. ওপেন অফিস রাইটার কী ধরনের সফটওয়্যার?
ক. ছবি আঁকার সফটওয়্যার
খ. গান শোনার সফটওয়্যার
গ. কথা বলার সফটওয়্যার
ঘ. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার
১৮. বর্তমানে লেখালেখির ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হয়েছে কোনটি আবিষ্কারের ফলে?
ক. ওয়ার্ড প্রসেসর খ. এক্সেল
গ. লিনাক্স ঘ. উইন্ডোজ এক্সপি
১৯. ওয়ার্ড প্রসেসরের যে সুবিধাটি কাগজে লেখালেখির ক্ষেত্রে পাওয়া যায় না-
ক. পেনড্রাইভ সংরক্ষণ করা খ. এডিট করা
গ. সংরক্ষণ করা ঘ. ই-মেইল করা
২০. ওয়ার্ড প্রসেসর ব্যবহারে মূলত কোন কাজ করা হয়?
ক. হিসাব-নিকাশ খ. লেখালেখির কাজ
গ. গান শোনার কাজ ঘ. ইন্টারনেট ব্যবহার
২১. কম্পিউটারের পাওয়ার অন করার পর প্রথমত কে কাজ করা শুরু করে?
ক. ব্যবহারকারী খ. অপারেটিং সিস্টেম
গ. সফটওয়্যার ঘ. হার্ডওয়্যার
২২. কম্পিউটার চালাতে হলে প্রথমত কী করতে হবে?
ক. সফটওয়্যার চালাতে হবে
খ. কম্পিউটারের পাওয়ার অন করতে হবে
গ. হার্ডওয়্যার চালাতে হবে
ঘ. প্রসেসর একটিভ করতে হবে
২৩. কম্পিউটারকে কার্য উপযোগী করতে প্রথমত কী করতে হবে?
ক. কি-বোর্ড সংযোগ করতে হবে
খ. ঠিকমতো বৈদ্যুতিক সংযোগ দিতে হবে
গ. ভালো কম্পিউটার কিনতে হবে
ঘ. অ্যান্টিভাইরাস ইনস্টল করতে হবে
উত্তর
১০. খ, ১১. ঘ, ১২. খ, ১৩. গ, ১৪. গ, ১৫. ক, ১৬. গ, ১৭. ঘ, ১৮. ক, ১৯. খ, ২০. খ, ২১. খ, ২২. খ, ২৩. খ