প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

সাধারণ জ্ঞান

(বাংলাদেশ ও আন্তর্জাতিক)

১. প্রথমবারের মতো জীবনরহস্য উন্মোচন করা বারোমাসি কাঁঠালের জাতের নাম কী?

উত্তর : বারি কাঁঠাল-৩

২. বাংলাদেশে উদ্ভাবিত প্রথম জিরার জাতের নাম কী?

উত্তর : বারি জিরা-১

৩. বাংলাদেশে উদ্ভাবিত প্রথম কফির নাম কী?

উত্তর : বারি কফি-১

৪. পাঁচবার ফলন দেওয়া ধানগাছের জাতের নাম কী?

উত্তর : পঞ্চব্রীহি

৫. বর্তমানে বাংলাদেশে মোট ভোটার সংখ্যা কত?

উত্তর : ১১,৯০,৬১,১৫৮ জন

৬. বিশ্ব জীববৈচিত্র্য দিবস পালিত হয় কবে?

উত্তর : ২২ মে

৭. বাংলাদেশে ধূমপানবিরোধী আইন পাস হয় কত সালে?

উত্তর : ১৩ মার্চ, ২০০৫ সাল

৮. বিশ্ব ধূমপান বর্জন দিবস কবে?

উত্তর : ৩১ মে

৯. ইন্দোনেশিয়ার নতুন রাজধানীর নাম কী?

উত্তর : নুসানতারা

১০. ২০২৩ সালে ১৩তম ক্রিকেট বিশ্বকাপ আসর অনুষ্ঠিত হবে কোথায়?

উত্তর : ভারতে

১১. ঘূর্ণিঝড় মোখা’র নামকরণ করেছে কোন দেশ?

উত্তর : ইয়েমেন

১২. বর্তমানে সুন্দরবনে কোন পদ্ধতিতে বাঘের সংখ্যা গণনা করা হয়?

উত্তর : ক্যামেরা ট্রাপিং

১৩. বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা কত?

উত্তর : ১১৪টি

১৪. বর্তমানে দেশে অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?

উত্তর : ১১১টি

১৫. খানা আয় ও ব্যয় জরিপ-২০২২ মতে দেশে দারিদ্র্যের হার কত?

উত্তর : ১৮.৭ শতাংশ

১৬. NUMBEO-এর তথ্যমতে যানজটে শীর্ষ শহরের নাম কী?

উত্তর : লাগোস (নাইজেরিয়া)

১৭. পৃথিবীর কোন শহরে যানজট সবচেয়ে কম?

উত্তর : বেস্ট (নেদারল্যান্ডস)

১৮. ওয়ার্ড ট্রাফিক ইনডেক্স অনুসারে যানজটে রাজধানী ঢাকার অবস্থান কত?

উত্তর : পঞ্চম

১৯. যানজটের দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর : তৃতীয়

গ্রন্থনা : নূরে আলম সিদ্দিকী শান্ত