লিগ শিরোপা জিতে গার্দিওলা

চ্যাম্পিয়নস লিগ না জিতলে এই শিরোপা মূল্যহীন

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের সপ্তম শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদে চেলসির বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে তারা। সেই জয়ের আগেই নিশ্চিত হয়েছিল তাদের শিরোপা। বাকি ছিল শুধুই আনুষ্ঠানিকতা। তবে সাইডবেঞ্চ নিয়ে খেলতে নেমেও জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো শিরোপা জয় করেছে তারা।

তবে জিতেও তৃপ্ত নন সিটি কোচ পেপ গার্দিওলা। কারণ শিরোপা উৎসবের মঞ্চ প্রস্তুত রয়েছে আরও দুটি। যেখানে আছে ইউরোপ শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ। ফুটবল ইতিহাসের সফলতম এই কোচ মুখিয়ে আছেন সেটি জয়ের জন্য।

যে দুই টুর্নামেন্টের ফাইনাল এখনও বাকি, তার একটি এফএ কাপ এবং অন্যটি চ্যাম্পিয়নস লিগ। দুটির ফাইনালেই আছে ম্যানসিটি। জিতলেই তারা মেতে ট্রেবল শিরোপা উদযাপনের। তবে সিটির শিরোপা জয়ের নেপথ্যের কারিগর পেপ গার্দিওলার মতে, কঠিন এক সময় শেষ হয়েছে। এবার ফাইনাল জয়ের প্রস্তুতি শুরুর পালা।

স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘আমরা কঠিন এক সময় পাড় করেছি। শিরোপা নিশ্চিতের পরও তারা ধারাবাহিক ছিল ফর্মে। খেলোয়াড়রা এখন উদযাপন করতে হবে। কারণ এটা তাদের প্রাপ্য। নয়তো শিরোপা জেতার কোনো মানে নেই।’

তিনি যোগ করেছেন, ‘লিগে আমাদের আরও দুটি ম্যাচ বাকি আছে। সেগুলোতে খেলতে যাওয়ার আগে প্রস্তুতির জন্য আমরা যথেষ্ঠ সময় পাচ্ছি।’

গার্দিওলা কোচ হয়ে আসার পর লিগে একবারই শুধু শিরোপা জিততে পারেনি ম্যানসিটি। সবশেষ ছয় মৌসুমের পাঁচটিতেই শিরোপা জিতেছেন ইকাই গুনদোয়ানরা। জিতেছে এফএ কাপও। তবে এখনও ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলতে পারেনি তারা। আর তাই সিটি কোচের মনে কোনো তৃপ্ততা নেই।

আলাপকালে বলেছেন, ‘আমি মনে করি না, এখানে আমার তৃপ্ত হওয়ার খুব একটা সুযোগ আছে। কারণ এখনও চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারিনি। আমি জানি সিটি সমর্থকরা কতটা মুখিয়ে আছেন। আমিও বিশ্বাস করি এই টুর্নামেন্টটা জিততেই হবে। অন্যথায় দায়িত্বটা অসম্পূর্ণই থেকে যাবে। এই চাপ নিয়ে অবশ্য খেলাটা সুন্দর হয়।’