রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রোববার (২১ মে) সকাল ছয়টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৮৮৪ পিস ইয়াবা, ১১৭ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, ৮২ কেজি ৯৫০ গ্রাম গাঁজা ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা রুজু হয়েছে।