কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রাজু (২২) নামের এক আসামির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) দুপুর দেড়টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়লে ওই বন্দীকে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার বাবার নাম জামাল। হাজতি নম্বর ২২১৪৩/২৩। তবে মামলার বিস্তারিত জানা যায়নি।