সিআইপি সম্মাননা পেলেন আক্তার জাহান

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে শিল্প মন্ত্রণালয় কর্তৃক শিল্প বিভাগে (মাঝারি) বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি (শিল্প) সম্মাননা পেয়েছেন ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের ভাইস চেয়ারম্যান আক্তার জাহান হাসনিন মুক্তাদির। গত ২২ মে হোটেল ইন্টারকন্টিনেন্টালে শিল্প মন্ত্রণালয় আয়োজিত সিআইপি (শিল্প) ২০২১ সম্মাননা অনুষ্ঠানে সম্মাননা স্মারক এবং সিআইপি কার্ড দেওয়া হয়। সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। সিআইপি নির্বাচিত হওয়ায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সব কর্মকর্তা ও কর্মচারীর পক্ষ থেকে আক্তার জাহান হাসনিন মুক্তাদিরকে অভিনন্দন জানানো হয়েছে।

আক্তার জাহান হাসনিন মুক্তাদির বাংলাদেশের প্রথম জীবন রক্ষাকারী আন্তর্জাতিক মানসম্পন্ন ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও অন্যতম কর্ণধার। বিজ্ঞপ্তি