করোনায় আক্রান্ত হয়ে মির্জা ফখরুল হাসপাতালে

তৃতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে পান্থপথে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি কভিড-১৯ পজিটিভ রিপোর্ট পেয়েছেন। দুপুরে বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, ‘গত সোমবার দুপুর থেকে অসুস্থ বোধ করছিলেন মহাসচিব মির্জা ফখরুল। এরপর তার করোনা টেস্ট করা হলে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত হলেন বিএনপি মহাসচিব।

শায়রুল বলেন, ‘মহাসচিব ইতিপূর্বে করোনার সব কয়টি টিকা নিয়েছেন।’