মহানগর দক্ষিণ যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে আসন ভিত্তিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ মে) বিকেলে দৈনিক বাংলা মোড়, বিক্রমপুর প্লাজা, জুরাইন, যাত্রাবাড়ি পার্ক, খোকা মাঠের সামনে, ঢাকেশ্বরী মন্দির (আজাদ মাঠ), কমলাপুর স্কুল (বৌদ্ধমন্দির), ধানমণ্ডি-৩২ নম্বর এলাকায় এই আয়োজিত বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দৈনিক বাংলা মোড়ে যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, বাংলাদেশের মানুষ আজকে গর্ব করে বলতে পারে, অহংকার করে বলতে পারে আমি বাঙালি, বাংলা আমার দেশ, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। বিশ্বের সৎ নেতৃত্বের মধ্যে যিনি তৃতীয় স্থান অর্জন করেছেন। যিনি বাবা-মাকে হারিয়ে দিবারাত্রি এই বাংলার মানুষের জন্য ভাবেন, কিভাবে দেশের মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, পেটভরে দুমুঠো ভাত খাবে, শান্তিতে ঘুমাবে। যে মানুষটি ১৬ কোটি মানুষের ৩২ কোটি হাতকে কাজে লাগিয়ে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করাতে চায়। সেই মানুষটিকে হত্যা করার জন্য ক্ষমতাচ্যুত করার জন্য উঠে পড়ে লেগেছে।

তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জনগণের জানমাল-সম্পদ রক্ষার্থে আমরা রাজপথে থেকে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. হাবিবুর রহমান পবন, মো. মোয়াজ্জেম হোসেন, ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি জোদ্দার, তাজউদ্দিন আহমেদ, জসিম মাতুব্বর, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, সাইফুর রহমান সোহাগ, মশিউর রহমান চপল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও গবেষণা সম্পাদক মীর মো. মহিউদ্দিন, শিল্প ও বাণিজ্য সম্পাদক মো. আবদুল হাই, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাড. মোঃ হেমায়েত উদ্দিন মোল্লা, মহিলা সম্পাদক অ্যাড. মুক্তা আক্তার, উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. রাশেদুল হাসান সুপ্ত, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এন আই আহমেদ সৈকত, উপ-কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোল্লা রওশন জামির রানা, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মো. গোলাম কিবরিয়া শামীম, উপ-ধর্ম সম্পাদক হরে কৃষ্ণ বৈদ্য, সহ-সম্পাদক আবির মাহমুদ ইমরান, মো. আতাউর রহমান উজ্জল, মো. রাজু আহমেদ প্রমুখ।