নারী প্রিমিয়ার ক্রিকেট আজ শুরু

নয় দল নিয়ে মাঠে গড়াচ্ছে নারী প্রিমিয়ার ক্রিকেট লিগ ২০২২-২৩। সকালে বিকেএসপি’র তিন নম্বর মাঠে লিগের উদ্বোধন করবেন বিসিবি’র পরিচালক ও উইমেন্স উইং-এর চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ, বিকেএসপি, আবাহনী, খেলাঘর সমাজকল্যাণ সমিতি, কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমি, সিটি ক্লাব, গুলশান ইয়ুথ ক্লাব ও কলাবাগান ক্রীড়া চক্র। দুইটি দল অংশ নিচ্ছে না এবারের লিগে অ্যাজাক্স ও শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি।