রিজভী বললেন

ওবায়দুল কাদেরের নির্দেশে বিএনপির কর্মসূচিতে হামলা

‘আর শান্তি সমাবেশ নয়, এখন থেকে বিএনপিকে প্রতিরোধ করা হবে।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নির্দেশে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় হামলার ঘটনা ঘটেছে। বাসে আগুন দিয়ে বিএনপির ওপর দায় চাপানোর পুরনো নাটক শুরু করেছে। গত ১৯ মে থেকে গতকাল বুধবার পর্যন্ত সারা দেশে ১৪৮টি মামলা হয়েছে এবং এসব মামলায় ৬৫০ জনের বেশি নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এসব মামলায় আসামি করা হয়েছে পাঁচ হাজারের বেশি নেতাকর্মীকে।’ গতকাল বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।