দেশ রূপান্তরের ম্যানেজার আনোয়ার হোসেনের স্ত্রী বিয়োগ

দেশ রূপান্তরের ব্যবস্থাপক (প্রশাসন) আনোয়ার হোসেন চৌধুরীর স্ত্রী আলেয়া চৌধুরী (৫৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি স্বামী, এক ছেলে, দুই কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার প্রথম জানাজা গতকাল রাত সাড়ে ৯টায় দেশ রূপান্তরের প্রধান কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। মরহুমাকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রাম চৌধুরী বাড়িতে পারিবারিক কবরস্থানে আজ বৃহস্পতিবার দাফন করা হবে।

আলেয়া চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দেশ রূপান্তর পরিবার। এক শোকবার্তায় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সেই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।