বিআরবি হাসপাতালে বিশ্ব থাইরয়েড দিবস ও সেবা সপ্তাহের উদ্বোধন

বিআরবি হসপিটালস লিমিটেডে বিশ্ব থাইরয়েড দিবস ও সেবা সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রাজধানীর পান্থপথে বিআরবি হসপিটালস লিমিটেডে জাঁকজমকপূর্ণ ভাবে দিবসটির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. মোফাজ্জেল হোসেন (লে. কর্নেল অব,), চিফ কনসালটেন্ট-মেডিকেল অনকোলজিস্ট, বিআরবি হসপিটালস লিমিটেড।

আজ বৃহস্পতিবার (২৫ মে) সকালে সচেতনতামুলক আলোচনার মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়ে নানান কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট এন্ডোক্রাইনোলজিস্ট ডা. তানজিনা হোসেন এবং ডা. মোহাম্মদ অতিকুর রহমান, আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট এন্ডোক্রাইনোলজিস্ট ডা. নাদিয়া জান্নাত।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কর্ণেল হুসাইন ফারুখ, পিএসসি (অবসরপ্রাপ্ত), প্রধান নির্বাহী কর্মকর্তা বিআরবি হসপিটালস লিমিটেড। উক্ত অনুষ্ঠানে বিআরবি হসপিটালের কনসালটেন্টবৃন্দ, স্পেশালিস্ট, রেজিস্ট্রার, মেডিকেল অফিসার, নার্স, টেকনোলজিস্ট, অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানসহ হসপিটালের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তরা দিবসটির তাৎপর্য ও ব্যাপক সচেতনতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং থাইরয়েড সমস্যায় দ্রুত চিকিৎসা নিয়ে সুস্থ থাকার জন্য পরামর্শ প্রদান করেন বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে বিআরবি হসপিটালস আয়োজন করেছে ফ্রি থাইরয়েড সেবা সপ্তাহ-২০২৩। ফ্রি রেজিস্ট্রেশনে বিনামূল্যে থাইরয়েড, ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর সুযোগসহ পরীক্ষা-নিরীক্ষা উপর ৪০% ছাড় দিচ্ছে । সেবা সপ্তাহ ২৫ শে মে থেকে ৩১ শে মে ২০২৩ পর্যন্ত চলবে। থাইরয়েড, ডায়াবেটিস ও হরমোন সমস্যায় রোগীরা প্রতিদিন সকাল ০৯:০০ টা থেকে সন্ধ্যা ০৬:০০টার মধ্যে বিআরবি হসপিটালে এসে এই সেবা নিতে পারবেন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ১০৬৪৭।